- অভিনেতা
- জন্ম: 1958 মার্কিন যুক্তরাষ্ট্র
- বছর: 25,39,79,551.00৳
- মাস: 2,11,64,962.58৳
- সপ্তাহ: 48,84,222.13৳
- দিন: 9,76,844.43৳
আলেক বল্ডউইন নামে পরিচিতি তৃতীয় আলেকজান্ডার রাই বল্ডউইন হলেন একজন মার্কিন অভিনেতা, লেখক, প্রযোজক ও কৌতুকাভিনেতা। বল্ডউইন পরিবারের চার অভিনেতা ভাইয়ের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ। বল্ডউইন সিবিএস টেলিভিশনের নাট্যধর্মী ধারাবাহিক নট্স ল্যান্ডিং-এর ৬ষ্ঠ ও ৭ম মৌসুমে অভিনয়ের জন্য প্রথম পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি কয়েকটি চলচ্চিত্রে কেন্দ্রীয় ও পার্শ্ব ভূমিকায় কাজ করেন, যার মধ্যে রয়েছে ভীতিপ্রদ হাস্যরসাত্মক বিটলজুস (১৯৮৮), মারপিঠধর্মী থ্রিলার দ্য হ্যান্ড ফর রেড অক্টোবর (১৯৯০), প্রণয়ধর্মী হাস্যরসাত্মক দ্য ম্যারিয়িং ম্যান (১৯৯১), সুপারহিরোধর্মী দ্য শ্যাডো (১৯৯৪), থমাস অ্যান্ড দ্য ম্যাজিক রেলরোড (২০০০), এবং মার্টিন স্কোরসেজি পরিচালিত হাওয়ার্ড হিউজের জীবনীমূলক দি অ্যাভিয়েটর (২০০৪) ও নোয়া নাট্যধর্মী দ্য ডিপার্টেড (২০০৬)। ২০০৩ সালে প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র দ্য কুলার-এ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
Wikipedia page about আলেক বল্ডউইন